Far far away, behind the word mountains, far from the countries Vokalia.
Far far away, behind the word mountains, far from the countries Vokalia.
Far far away, behind the word mountains, far from the countries Vokalia.
১৯৯০ সালে ঢাকার ডেমরা থানার বামৈল এলাকায় প্রতিষ্ঠিত বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ একটি সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি বামৈল বাসীর সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগের ফল। এলাকার শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা প্রদান ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির সূচনালগ্নে স্থানীয়দের একান্ত সহযোগিতা ও তাদের স্বপ্ন ছিল এলাকার শিক্ষার মানোন্নয়ন করা। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু মাধ্যমিক পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি; উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
Our mission is to foster a dynamic and inclusive educational environment where students can excel academically, grow morally, and contribute positively to society. We are dedicated to:
Our vision is to be a pioneer in transformative education, shaping a generation of leaders and change-makers equipped to create a better world. We aim to:
Student
Teacher
Employee
User
বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা ডেমরা অঞ্চলের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিদ্যাপীঠ শুধু পুঁথিগত জ্ঞান বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষার্থীদের চারিত্রিক গঠন, নৈতিক মূল্যবোধ, মানবিক দৃষ্টি ও দেশপ্রেম জাগ্রত করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা জাতির ভবিষ্যৎ। মনে রাখবে, নিয়মিত অধ্যবসায়, সৎ প্রচেষ্টা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন একজন সাধারণ শিক্ষার্থীকে অসাধারণ করে তুলতে পারে। আধুনিক প্রতিযোগিতামূলক যুগে অলসতার কোনো স্থান নেই। পাঠ্যপুস্তকের পাশাপাশি সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই তোমরা গড়ে তুলতে পারবে আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল চরিত্র। শিক্ষকরা তোমাদের পাশে থেকে প্রতিনিয়ত দিকনির্দেশনা দিচ্ছেন— তাই প্রশ্ন করতে দ্বিধা করবে না, বরং জেনে নাও। শিক্ষা তোমাদের অধিকার, আর সেই অধিকারকে যথাযথভাবে অর্জন করা তোমাদের দায়িত্ব। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আমাদের হাতে তুলে দেন আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ—সন্তান। আমরা শিক্ষকরা চেষ্টা করি সর্বোচ্চ মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে। কিন্তু বিদ্যালয়ের সীমিত সময়ে আমরা যতটুকু করতে পারি, তার পরিপূরক সহযোগিতা আপনাদের থেকেই আসতে হবে। সন্তান যেন নিয়মিত বিদ্যালয়ে আসে, পড়াশোনায় মনোযোগী হয়, শিষ্টাচার মেনে চলে এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকে—সে দিকে খেয়াল রাখবেন। বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে আপনাদের এই সহযোগিতা আমাদের শিক্ষাদানের প্রক্রিয়াকে আরও কার্যকর করবে। প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের সাফল্যের পেছনে আপনাদের ত্যাগ, শ্রম ও আন্তরিকতা অনন্য। নতুন শিক্ষাক্রম ও শিক্ষানীতি গ্রহণে আপনাদের প্রস্তুতি ও নিষ্ঠা প্রশংসনীয়। আশা করি আগামীতেও একই ধারা বজায় রেখে আমাদের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবেন। পরিশেষে, আমি প্রত্যাশা করি বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ আগামী দিনে আরও সাফল্য অর্জন করবে। নতুন শিক্ষাবর্ষ সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি ও কল্যাণ।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও একাডেমিক বিকাশে কাজ করে আসছে। স্থানীয়দের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠান আজ একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা বিশ্বাস করি শিক্ষা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়; বরং সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। তাই পাঠ্যক্রমের পাশাপাশি আধুনিক ল্যাব, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাদের এই আন্তরিক সহযোগিতা ভবিষ্যতেও বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও সমৃদ্ধ ও সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাবে—এই আমার প্রত্যাশা।